সেনা ছাউনির ভেতরেইগুলি চালিয়ে আত্মঘাতী জওয়ান
দি নিউজ লায়ন ; সেনা ছাউনির ভেতরেই ২রাউন্ড গুলি চালিয়ে আত্মঘাতী সেনা জওয়ান। মঙ্গলবার সকালে নকাশলবাড়ির বড় মনিরাম জোতে এসএসবির সেনা ক্যাম্পে সকাল বেলা দুই রাউন্ড গুলির ছোড়ার আওয়াজ পান সেনা কর্মীরা। অন্যান্য সেনা কর্মীরা ছুটে গিয়ে দেখেন গুলিবিদ্ধ অবস্থায় পড়ে রয়েছে ওই জওয়ান। এরপরই তাকে সেনা কর্মীরা নকশালবাড়ি হাসপাতালে নিয়ে আসে।
সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে জানিয়ে দেয়। ঘটনার পর নকশালবাড়ি পুলিশ পৌছায়, এসএসবির ডেপুটি কমান্ডার এম ডি তামাংয়ের উপস্থিতিতে মৃত জওয়ানের দেহ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অন্যদিকে
জানা গিয়েছে যে নিজের সার্ভিস রিভলবার থেকে দুই রাউন্ড গুলি চালিয়ে আত্মঘাতী হন ওই সেনা জওয়ান। পারিবারিক সমস্যার জেরে অবসাদে এই চরম সিদ্ধান্ত বলে জানাচ্ছে তার সহকর্মীরা। মৃত সেনা জওয়ানের নাম টি রকমরাও (৩০)। জানা যাচ্ছে ওই জওয়ান এসএসবির আট নাম্বার ব্যাটালিয়নে নিযুক্ত ছিল। অন্ধ্রপ্রদেশের বাসিন্দা সে। ২০১০ সালে সশস্ত্র সীমা বলে সেনা কর্মী হিসেবে নিযুক্ত হয়।

Post a Comment